গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সুদ কারবারির কিল-ঘুষিতে প্রাণ গেল বিএনপি নেতার

নিহত বিএনপি নেতা কিবরিয়া তালুকদার। ছবি : সংগৃহীত
নিহত বিএনপি নেতা কিবরিয়া তালুকদার। ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে সুদের টাকা নিয়ে বাকবিতণ্ডায় কারবারির কিল ঘুষিতে উপজেলা বিএনপি নেতা কিবরিয়া তালুকদার (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত উপজেলা বিএনপি নেতা কিবরিয়া খাঞ্জাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভুরঘাটা এলাকার মৃত আদম তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুরঘাটা বাসস্টান্ডে সুদের টাকা নিয়ে বিএনপি নেতা কিবরিয়া তালুকদারের সঙ্গে খাঞ্জাপুর গ্রামের সুদ কারবারি বারেক বেপারির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি নেতাকে কিল-ঘুষি মেরে আহত করে বারেক। পরে স্থানীয়রা আহত কিবরিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১০

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১১

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১২

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৩

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৪

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৫

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৬

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৭

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৮

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৯

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

২০
X