হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি। গ্রাফিক্স: কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স: কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের চার দিন পর ওমর ফারুক নামে এক রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী অক্সিজেন মহাসড়কের ফতেয়াবাদ ছড়ার কুল বালুর টাল এলাকার একটি ছড়া থেকে মডেল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

ওমর ফারুক (৫০) উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইকবাল চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওমর ফারুক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি গ্যারেজে রেখে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরে রোববার দুপুরে ছড়া থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আজম ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফারুকের ভাই আবদুল খালেক লাশটি শনাক্ত করেন।

তিনি বলেন, ‘ভাই বাসায় ফিরে না আসায় আমরা ভেবেছি তার শ্বশুরবাড়িতে গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানি না।’

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘তার মৃত্যুর সঠিক কারণ জানার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X