সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিক আটক। ছবি : কালবেলা
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিক আটক। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার দমদমা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটকরা হলেন ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্লোমিং স্টার (৩২), একই জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে লোকাস (৫৫)।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাসকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১০

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৩

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৪

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৫

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৬

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৭

ছেলের হাতে বাবা খুন

১৮

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৯

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

২০
X