বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তীব্র কুয়াশার ফলে নদীর দৃশ্যমানতা একেবারেই কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

জানা গেছে, পাটুরিয়া প্রান্তে ঘাটগুলোতে বেশ কয়েকটি ফেরি আটকা পড়েছে। ঘাট নং ৩-এ হাসনাহেনা, ঘাট নং ৪-শাহপরান, ফরিদপুর এবং ঘাট নং ৫-এ বিএস রুহুল আমিন ফেরিগুলো অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ঘাট নং ৩-এ ভাষা শহীদ ডা. গোলাম মাওলা, ঘাট নং ৪-এ বিএস মতিউর রহমান এবং ঘাট নং ৭-এ কেরামত আলী, বনলতা ফেরিগুলো আটকা পড়েছে। এছাড়া দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা বিএস জাহাঙ্গীর ও বাইগার নামক দুটি ফেরি মাঝ পদ্মায় অবস্থান করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্য্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। যাত্রী ও নৌযান নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও পরিবহন চালকদের ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১০

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১১

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১২

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৩

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৪

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৫

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৬

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৯

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

২০
X