বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

তুষার গলাতে বিশেষ যন্ত্র নামাল নিউইয়র্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র শীতকালীন ঝড়ে গত সপ্তাহে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রায় এক ফুট বা ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। নতুন ঝড় আসার আগে জমে থাকা বরফ সরাতে কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ।

এ কাজে ব্যবহার করা হচ্ছে বড় তুষার গলানোর যন্ত্র। এটিকে বলা হয় ‘স্নো হট টাব’। একটি যন্ত্র প্রতি ঘণ্টায় ৬০-১২০ টন পর্যন্ত বরফ গলাতে পারে। এই কাজে আড়াই হাজারের বেশি কর্মী দিনরাত কাজ করছেন।

ঝড় থেমে গেলেও তাপমাত্রা এখনো হিমাঙ্কের নিচে থাকায় বরফ স্বাভাবিকভাবে গলছে না। ফলে রাস্তার পাশে জমে থাকা বরফ পথচারী ও গাড়ি চলাচলের জন্য ঝুঁকি তৈরি করছে।

কর্তৃপক্ষ জানায়, ট্রাকে করে বরফ এনে এই যন্ত্রে ঢালা হচ্ছে। যন্ত্রগুলো পানিভর্তি থাকে এবং পানি দিয়ে দ্রুত বরফ গলানো হয়। পরে সেই পানি পরিষ্কার করে ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে।

নগর কর্তৃপক্ষ বলছে, তাদের এখন প্রধান লক্ষ্য বাস চলাচলের রাস্তা পরিষ্কার রাখা, যাতে মানুষ সহজে স্কুল ও কর্মস্থলে যেতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X