বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জালেম সরকারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা : রহমাতুল্লাহ

কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

জালেম সরকারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা ও তার দোষররা বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার পশ্চিম ধোপাকাঠীর তালুকদার পাড়া এলাকার দারুল উলমু কওমি মাদ্রাসা মাঠে মরহুম ইউনুস তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা লাভ করে, সে সরকার সমাজের অবিচার, অন্যায়, দুর্নীতি বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করে তাহলেই সম্ভব একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইনসাফপূর্ণ মানুষদের রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। আমরা চাই এই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবে এরকম একটি সরকার সামনের দিনে ক্ষমতায় আসা দরকার।

তিনি বলেন, ৫৩ বছরের মধ্যে ১৭ বছর সময় কম নয়, তিন ভাগের একভাগ সময়। আর এই সময়টাকে নষ্ট করে দিয়েছে একটি জালেম সরকার। যে জালেম সরকারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা ও তার দোষররা। শেখ হাসিনা চেয়েছিলেন জোর করে রাষ্ট্রক্ষমতায় থাকতে, কিন্তু তিনি তা পারেনি। আল্লাহ পাকের সিদ্ধান্তের বাহিরে কেউ কিছু করতে পারে না, শেখ হাসিনার ধ্বংসও সেই প্রমাণ।

রহমাতুল্লাহ বলেন, জনগণের ভোটের অধিকার, জনগণের রায় ছাড়া যে সরকার ক্ষমতায় আসে, তারা জনগণের খেয়াল রাখে না। গত ১৫ বছর দেশের মানুষ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। মানুষ হিসেবে যে নাগরকি দায়িত্ব, নাগরিক অধিকার রয়েছে, তা থেকে জোর করে বঞ্চিত করে রাখা হয়েছিল।

তিনি বলেন, আগামী দিনে যদি আমাদের ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে না পারি তাহলে ধর্মীয় শিক্ষা প্রসারিত হবে না। আবার আমরা যদি আগামী দিনের বাংলাদেশ গঠন করার জন্য ইনসাফপূর্ণ মানুষদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে না পারি তাহলে দেশও এগোবে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X