মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বুড়িচং সীমান্ত থেকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। ছবি : কালবেলা
বুড়িচং সীমান্ত থেকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাহবুল খান নামের এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মাহবুল খান (৫০) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের আফজাল খানের ছেলে।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়িচং উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করেন বিজিবির সদস্যরা। এ সময় সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের ভেতরে বুড়িচং উপজেলার জামতলা এলাকায় ভারতীয় নাগরিক মাহবুল খানকে আটক করা হয়।

বিজিবি জানায়, মাহবুল ভারত থেকে বাংলাদেশে আনা পণ্য চোরাচালান চক্রের সদস্য। মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুড়িচং থানায় মামলা হয়েছে। রাতেই তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১০

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১১

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৪

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৫

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

১৭

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

১৮

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

১৯

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

২০
X