নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ে শতবর্ষী গাছ কাটার পাঁয়তারা, মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণে শতবর্ষী দুটি বৃষ্টি গাছ (রেইন ট্রি) কাটার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা
নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণে শতবর্ষী দুটি বৃষ্টি গাছ (রেইন ট্রি) কাটার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা

নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণে শতবর্ষী দুটি বৃষ্টি গাছ (রেইন ট্রি) কাটার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘প্রকৃতি বাঁচা আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরীর পরিচালনায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, নেত্রকোনা সাহিত্য সমাজের সদস্য সুফি কবি এনামুল হক, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ওয়ালী উল্লাহ, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু, জেলা ছাত্রলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১০

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১১

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১২

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৩

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৪

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৫

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৬

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৭

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৮

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৯

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

২০
X