বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে আদালত চত্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী হায়দার আলী। ছবি : সংগৃহীত
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে আদালত চত্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী হায়দার আলী। ছবি : সংগৃহীত

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হায়দার আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আসামির উপস্থিতিতে এ রায় দেন বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল।

বান্দরবানের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়ে আদালত আসামি হায়দার আলীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ২ মাস কারাদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাঙামাটির বাঙ্গালহালিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে রিজিয়া পারভিন রুপার সঙ্গে বিয়ে হয় একই জেলার রাইখালি ইউনিয়নের হায়দার আলীর। পরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যান রিজিয়া। সেখান থেকে ২০২১ সালের ৭ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বাঙ্গালহালিয়া চাচির বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

পর দিন ৮ আগস্ট বান্দরবান-রাঙামাটি সড়কের বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই রিজিয়ার কথিত সাবেক প্রেমিক কাজল হোসেনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করেন। তবে তদন্তে হত্যাকাণ্ডে রিজিয়ার স্বামী হায়দার আলীর সম্পৃক্ততা পাওয়া যায়। আদালতে বিষয়টি প্রমাণ হলে বিচারক এ রায় দেন।

আরও জানা যায়, মামলা দায়েরের পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। শুনানির এক পর্যায়ে বিচারের জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। বিচার চলাকালীন আসামি কারাগারে আটক ছিলেন।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জয়নাল আবেদিন ভূঁইয়া। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আবু জাফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X