শাহ আলী জয়, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মই বেয়ে উঠতে হয় সাত কোটি টাকার সেতুতে

মই বেয়ে সেতু পার হচ্ছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
মই বেয়ে সেতু পার হচ্ছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া খেয়াঘাট এলাকায় একটি সেতু উদ্বোধন করা হয় ২০১৯ সালে। সেতুর নির্মাণকাজের দীর্ঘ সময় পেরোলেও হয়নি দু’পাশের চলাচলের সংযোগ সড়ক। ফলে সেতুটি এখন এলাকাবাসীর কাছে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

সেতু নির্মাণের পর থেকেই এ সেতুতে প্রতিদিন হাজার হাজার মানুষ মই বেয়ে চলাচল করে। ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কংক্রিটের সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহারে বিড়ম্বনা পোহাতে হচ্ছে স্থানীয়দের। ফলে ঝুঁকি নিয়ে মই দিয়ে উল্লাপাড়া-কালিগঞ্জ সড়কের এই সেতু দিয়ে প্রতিদিন ভোগান্তিতে চলতে হয় এলাকাবাসীর। শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৬ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় ৭ কোটি টাকা। তবে সেতুটির দুপাশের সংযোগ সড়ক নির্মাণে এখনো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি। ফলে এলজিইডি বিভাগ সেতুটির দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ করতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক হয়নি।

ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ঠিকাদার সেতুটির দুই পাশের সংযোগ সড়ক এখনো নির্মাণ সম্পন্ন করতে পারেননি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুর দু’পাশের মই বেয়ে সেতুতে উঠে পার হতে হচ্ছে। তারা দ্রুতই জমি অধিগ্রহণের জটিলতা দূর করে সেতুর দু’পাশের সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম অনুযায়ী সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জরিপ করা হয়। এরপর ওই জমির মূল্য নির্ধারণ করে অনুমোদন দেওয়া হলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হয়ে থাকে। কিন্তু জমির মূল্য নির্ধারণ প্রক্রিয়া শেষ না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, বাড়ইয়া গ্রামের সেতু নির্মাণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের লক্ষ্যে যথাসময়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X