টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কোনো স্বৈরাচার আর যেন মাথা চাড়া না দেয় : টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজ ফ্যাসিবাদের বিদায় হয়েছে। যারা এ দেশে গণহত্যা চালিয়েছে শুধু তারা নয়, যারা আলেমদের হত্যা করেছে তারা যেন বাংলাদেশে আর কোনো দিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ধরাট মাজারে মহাপবিত্র ওরস শরিফে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করে তাদের ব্যাপারে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায়ের পর সারা দেশে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতি সংগঠনগুলো তাদের নিজ নিজ কর্মসূচি পালন করতে পারছে। শুধু তাই না, রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে সামাজিক প্রোগ্রামও যার যার অবস্থান থেকে সুন্দরভাবে করতে পারছে।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বিগত দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সেই নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ফ্যাসিবাদমুক্ত, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি।

তিনি বলেন, তারেক রহমান বলেছেন বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। শুধু তাই না, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার মানুষের কাছ থেকে সেটি কেড়ে নিয়েছিল।

ওরস শরীফে বিএনপি নেতা হাবিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সৈয়দ শহীদুল আলম টিটুসহ জেলা-উপজেলা বিএনপি নেতারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১০

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১১

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১২

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১৩

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১৪

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৫

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১৭

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

১৮

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

১৯

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

২০
X