সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

শিশু বলাৎকারের অভিযোগে সেই বিএনপি নেতা বহিষ্কার

অভিযুক্ত জুয়েল রানা চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছবি : সংগৃহীত
অভিযুক্ত জুয়েল রানা চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শিশু বলাৎকারের অভিযোগে সেই বিএনপি নেতা জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযুক্ত জুয়েল রানা চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৫ জানুয়ারি) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ কালবেলাকে বলেন, দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্ত মোতাবেক জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, মোবাইল ফোনের মেসেজ আদান-প্রদানের মাধ্যমে শিশুটির সঙ্গে জুয়েল রানার পরিচয় হয়। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চর সলিমাবাদ বাজার এলাকায় স্থানীয় বিএনপির একটি জনসভা চলাকালে সেখানে তাদের সঙ্গে দেখা হয়। সেই সূত্র ধরে শনিবার রাত ১১টার দিকে জরুরি কথা আছে বলে চর সলিমাবাদ বাজার এলাকায় শিশুটিকে ডেকে নিয়ে যায় জুয়েল। এরপর সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রোববার (১২ জানুয়ারি) উপজেলা বিএনপির পক্ষ থেকে দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত একটি চিঠিতে জুয়েল রানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে জুয়েল রানাকে জবাব দিতে বলা হয়। একই দিন অপর একটি চিঠিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে সোমবার (১৩ জানুয়ারি) রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

চৌহালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, শিশু ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X