ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা হত্যা মামলার আসামি ও পুলিশের সাবেক সোর্স কওসার আলী ওরফে কটা কওসারকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত কওসার আলী ওরফে কটা কওসার চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে।

স্থানীয়রা জানান, কওসার আলী ওরফে কটা কওসার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে পারত না। বিনা কারণে পুলিশ দিয়ে হয়রানি করত সাধারণ মানুষকে। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হত্যার অভিযোগে মামলাও রয়েছে থানায়।

নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, রাত ১২টার দিকে ৩০/৪০ ব্যক্তি বাড়িতে ঢুকে আমার স্বামী কওসার আলীকে তুলে নিয়ে যায়। এরপর তাকে চাঁদপাড়া গ্রামের মাঠে রেল লাইনের পাশের রাস্তায় পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা তাকে নিয়ে গেছে চিনতে পারিনি। তাদের মুখ বাঁধা ছিল।

কোটচাদপুর থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর কালবেলাকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X