মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

রিসোর্ট থেকে ধরে ১৬ ছাত্র-ছাত্রীকে বিয়ে দিলেন এলাকাবাসী

রিজেন্ট পার্ক রিসোর্ট সিলেট। ছবি : কালবেলা
রিজেন্ট পার্ক রিসোর্ট সিলেট। ছবি : কালবেলা

সিলেটের দক্ষিণ সুরমার একটি পার্কের বিভিন্ন রুম থেকে ১৬ কিশোর-কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। পরে আটকদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার রিজেন্ট পার্ক ও রিসোর্টে স্থানীয় বাসিন্দারা অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে তাদের আটক করেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান। আটক কিশোর-কিশোরীরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কের অভ্যন্তরে অনেক আগে থেকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। নামে পার্ক হলেও এর ভেতরে রয়েছে বেশ কয়েকটি বিশ্রামাগার। তরুণ-তরুণীরা, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আছে। সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন বলেও জানান স্থানীয়রা।

রিজেন্ট পার্ক রিসোর্টের পরিচালক হেলাল আহমদ কালবেলাকে বলেন, আমাদের এখানে সাধারণত রুম বুক করতে হলে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হয়। আজ কীভাবে ঢুকেছে, সেখানে আমার ম্যানেজার ছিলেন। আমি থাকি না, মাঝেমধ্যে যাই। ম্যানেজার এখন অসুস্থ, তাই তার কাছ থেকে পুরো খবর এখনো পাইনি। শুনেছি ভাঙচুর হয়েছে। পার্ক পরিচালনায় যত ধরনের বৈধ কাগজপত্র থাকা প্রয়োজন তার সবই আছে বলেও জানান তিনি।

মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা পার্কে যান। আপত্তিকর অবস্থায় বিভিন্ন কক্ষ থেকে ১৬ কিশোর-কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। পরে তারা তাদের অভিভাবকদের সংবাদ দিয়েছেন। তারা বিয়ের ব্যবস্থা গ্রহণ করবেন। আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X