ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, জনজীবন বিপর্যস্ত

ঠাকুরগাঁওয়ে কুয়াশা ভেদ করে সূর্যের আলোর উত্তাপ মিলছে না। ছবি: কালবেলা
ঠাকুরগাঁওয়ে কুয়াশা ভেদ করে সূর্যের আলোর উত্তাপ মিলছে না। ছবি: কালবেলা

গত দুদিন থেকে হঠাৎ করে আবারও ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। সেই সঙ্গে তীব্র শীতের হিমেল হাওয়া বইছে। এ অবস্থায় দরিদ্র ও ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছেন। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলোর উত্তাপ পাওয়া যাচ্ছে না। ফলে কমছে না শীতের তীব্রতা। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার ভোর থেকে ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই। ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জেলার মানুষ।

শহরের টিকাপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে আবার দেখা দিয়েছে ঘন কুয়াশা ও শীত। বেলা ১০টা বাজে, তাও কুয়াশার কারণে কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। এ জেলায় শীত প্রতিবছরই আমাদের জন্য দুর্ভোগ নিয়ে আসে।

গাড়ি চালক রেজাউল বলেন, কুয়াশার কারণে সড়কে চলা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। ১০-১৫ গজ দূরে গাড়ির লাইটের আলোও কাজ করছে না।

রিকশাচালক বসির উদ্দীন বলেন, ঠান্ডার কারণে এখন মানুষজন রিকশায় উঠতে চায় না। এ কারণে আমাদের আয়-রোজগার কমে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

শীত মোকাবিলায় প্রশাসনের পক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁওয়ে শীত বেশি হওয়ায় আমরা শীত মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করেছি। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১০

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১১

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১২

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৫

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৭

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৮

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৯

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

২০
X