নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেলেন বাবুল

জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যা। ছবি : কালবেলা
জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যা। ছবি : কালবেলা

ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবুল হোসেন মোল্যা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, জার্মান প্রবাসী বাবুল হোসেন তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। পরে টাকা না পেয়ে স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। সাদিয়া আরলী ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের বড়ভাই ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল ফরিদপুর আদালতে যৌতুক মামলা দায়ের করেছেন।

জানা গেছে, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে জার্মান প্রবাসী মো. বাবুল হোসেন মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

প্রথম স্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে জার্মান প্রবাসী বাবুল হোসেন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে এতে স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের পরিবারের লোকজন অপারগতা প্রকাশ করেন। এতে বাবুল ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তাহেরার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।

তারা আরও জানায়, নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারের সঙ্গে দীর্ঘদিন যাবত মুঠোফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ হত। এতে দুজনেই সম্পর্কে জড়িয়ে পড়ে। বাবুল ও তাহেরার সম্পর্কে টানাপোড়নের মধ্যেই হঠাৎ গত ৪ জানুয়ারি সাদিয়া আলী জোয়ার্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বাবুল।

এ বিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন মোল্যা কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিল। আমি আমার প্রথম স্ত্রীকে আইন সম্মতভাবে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি।

নগরকান্দা থানার ওসি সফর আলী কালবেলাকে বলেন, যৌতুকের মামলাটি যেহেতু আদালতে করা হয়েছে, আদালত থেকে আসামির বিরুদ্ধে সমন জারি হলে আমরা ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ভারী বৃষ্টি ও উজানের পানিতে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

‘রোনালদো না খেললেই ভালো হতো’

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১০

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

১১

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

১৩

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

১৪

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

১৫

বিশ্বকাপ মাতানো আর্লিং হালান্ডের অজানা গল্প

১৬

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

১৭

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

১৮

পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী, এক দিনেই আটক ১৫

১৯

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

২০
X