নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব

নববর্ষ প্রকাশনা উৎসবের স্টল ঘুরে দেখছেন অতিথিরা। ছবি : কালবেলা
নববর্ষ প্রকাশনা উৎসবের স্টল ঘুরে দেখছেন অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে সরকারি কলেজ ক্যাম্পাসে দুদিনব্যাপী ‘নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে দুদিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, নোয়াখালী শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান, শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব। এ সময়ে নোয়াখালী শহর শাখা ও সরকারি কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আজকের এ আয়োজন অত্যন্ত সুন্দর এবং সৃজনশীল। সাধারণ শিক্ষার্থীরা এর মাধ্যমে ছাত্রশিবির এবং তাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। আশা করি, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে নোয়াখালী সরকারি কলেজ গঠনে ছাত্রশিবির কলেজ প্রশাসনকে সহায়তা করবে।

আয়োজন সম্পর্কে বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনামলে ছাত্রশিবিরের ওপর অত্যাচার ও নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। জুলাই বিপ্লবের পরবর্তী স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ। নোয়াখালী সরকারি কলেজের ছাত্রশিবিরের দায়িত্বশীল ভাইদের প্রতি ধন্যবাদ, এত সুন্দর আয়োজনের জন্য।

নোয়াখালী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, ২২ ও ২৩ জানুয়ারি নোয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব চলবে। প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের নতুন বছরের বিভিন্ন ধরনের প্রকাশনাসামগ্রী ছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন বই থাকবে। ভবিষ্যতে ছাত্রশিবিরের আয়োজিত এমন সৃজনশীল প্রোগ্রামে সংগঠনের জনশক্তি ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি, আমাদের বন্ধুপ্রতিম অন্যান্য ছাত্রসংগঠনগুলো এ ধরনের সৃজনশীল প্রোগ্রাম আয়োজন করবেন এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সহায়তার ধারা অব্যাহত রাখবেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X