কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

এইচএসসি কেন্দ্রে ফ্যান খুলে পড়ে পরীক্ষার্থী আহত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ কক্ষে চলন্ত একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে যায়। এতে এক পরীক্ষার্থী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত ফাল্গুনী আক্তার ঈশা আদমজীনগর এম ডব্লিউ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে।

সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, 'সকাল ১০টায় ওই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে যায়। এসময় পাখার আঘাতে ওই পরীক্ষার্থীর গাল কেটে যায়।'

তিনি বলেন, 'পরে ওই পরীক্ষার্থীকে সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। সে এখন সুস্থ'।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১০

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১১

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১৩

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৪

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

১৫

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

১৬

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১৭

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১৮

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১৯

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

২০
X