চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ এএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্টের সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না : হাসনাত

চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির আয়োজনে সমাবেশে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির আয়োজনে সমাবেশে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা আমাদেরকে আসনের লোভ দেখাবেন না। পার্লামেন্টে কোনো সিট দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না। আমরা তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছি আমাদেরকে শেখ হাসিনা কিনতে পারে নাই, আপনারাও কিনতে পারবেন না। কোনো রাজনৈতিক দল আমাদেরকে কিনতে পারবে না।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় চুয়াডাঙ্গার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, কেবলমাত্র ভোটের জন্য তরুণরা জীবন দেয়নি। তরুণদের মনন বুঝতে হবে। তরুণদের ভাষা বুঝতে প্রবীণ রাজনীতিকরা ব্যর্থ হয়েছেন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুর্নবাসনের পরিকল্পনা করছে। আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল খানসহ খুনিদের বিচার করতে হবে। তারপর আলোচনা হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে- কি পারবে না। প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা দেখেছি গত ১৬ বছরে অনেক ত্যাগ এবং নির্যাতনের মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে। আপনাদের যে ত্যাগ-অভিজ্ঞতা এবং তরুণদের ভয়হীন মনোবল রয়েছে এই দুটোর সমন্বয়ে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, চুয়াডাঙ্গা একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কেন হয়নি আপনারা জানেন।‌ বিগত ১৬ বছর সারাদেশের মানুষের মতো এখানকার মানুষও ভোট দিতে পারেনি। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী একটি জেলা। এ জেলার বিপরীতে ভারতে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে আছেন। তিনি মাঝে মধ্যে আমাদেরকে ভয় দেখান, যে তিনি টুপ করে এদেশে ঢুকে পড়বেন। সেটা যাতে না করতে পারে, সেকারণে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।‌ আওয়ামী লীগের পূণর্বাসনের প্রচেষ্টাকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।‌ আমরা সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ চাই।

স্থানীয় সংগঠক সাফফাতুল ইসলামের সঞ্চালনায় চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।

এ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মোল্লা এহসান, আশরেফা খাতুন।

স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদার সংগঠক আ. রহিম, আ. রাকিব, চুয়াডাঙ্গার কাজল, দর্শনার আবিদুর রহমান রিফাত, কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইসরাফিল হোসেন, জীবননগরের পারভেজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১০

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১১

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১২

ছেলের হাতে বাবা খুন

১৩

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৪

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৭

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৮

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

২০
X