কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মাজার আখড়ায় হামলা ভাঙচুরের প্রতিবাদ

নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুফি সংস্থা জেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে জেলার ৬ উপজেলার সুফি দরবার শরীফ, মাজার ও আখড়ার ভক্তরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সুফি দরবার শরিফ, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নরসিংদীর পলাশ, রায়পুরা, শিবপুর ও মনোহরদীর বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

মানববন্ধন শেষে সুফি সাধককূলের প্রতিষ্ঠিত সব দরবার, মাজার খানকা শরীফ ও আস্তানা শরীফের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সুফি সাধকদের প্রতিষ্ঠিত দরবার ও মাজার শরিফ গুলিতে উগ্র ধর্মান্ধরা গত ছয় মাস ধরে একের পর এক আক্রমণ করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করছে। দরবারের তত্ত্বাবধায়কসহ ভক্ত আশেকদের মারধর করছে। এমনকি উগ্র ধর্মান্ধদের আক্রমণে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন।

আমরা শান্তির ধর্মের ধারক। আমরা নিজেরা নিজেদের ধর্ম পালন করি শান্তিপূর্ণভাবে। অপরের ধর্ম পালনে সুফি দরবার বা মাজার কখনোই বাধাবিঘ্ন সৃষ্টি করে না। সবারই স্রষ্টা এক, তবে স্রষ্টাকে পাওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। ভিন্ন ভিন্ন শিক্ষক, ভিন্ন ভিন্নভাবে আল্লাহ ও রাসুলের তথা সত্যের সঙ্গে সংযোগের সাধনা শিখিয়ে থাকেন।

কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠী কোনো প্রক্রিয়ায় সাধনা করে তার সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ ও আল্লাহর নৈকট্য, জীবনে শান্তি, ইহকালীন ও পারলৌকিক মুক্তি লাভ করবে সেটি একান্তই তার নিজস্ব বিষয়। এখানে কেউ কারও ধর্মের ওপর শিরিক বেদাতের ধোয়া তুলে বাধার সৃষ্টি করতে পারে না।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X