বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মুরগির হ্যাচারিতে পরিবেশদূষণ, সরিয়ে দিতে এলাকাবাসীর মানববন্ধন

মুরগির হ্যাচারিতে পরিবেশদূষণ, সরিয়ে দিতে এলাকাবাসীর মানববন্ধন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী। দুই ঘণ্টা যাবত এ অবরোধ চলায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন কয়েকটি গ্রামের মানুষ।

এলাকাবাসী জানান, প্রায় ১৫ বছর যাবত সিপি বাংলাদেশ নামে একটি কোম্পানি মুরগির হ্যাচারি ভাড়া নেয়। গত দুই বছর পূর্বে তাদের চুক্তি শেষ হলে নতুন করে প্রতিষ্ঠানের মালিক কুইক চিকস লিমিটেড নামে মুরগির হ্যাচারি পরিচালনা করলে তাদের ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে মাছির উপদ্রব বেড়ে যায়। যার কারণে স্থানীয় বিহারীপুর, পূর্ব জয়পুর, কান্দিগাঁও, খোজারগাঁও, বানিয়াগাঁওসহ প্রায় দশটি গ্রামের মানুষ মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন।

অবিলম্বে কুইক চিকস কোম্পানির ম্যানেজার মো. আব্দুল হককে প্রত্যাহার ও আগামী ৫ দিনের মধ্যে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ইউএনও, ওসি ও স্থানীয় নেতারা দীর্ঘ সময় এলাকাবাসীর সঙ্গে কথা বলে কুইক চিকস লিমিটেড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা কুইক চিকস কোম্পানি পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজি সামছুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ফারুকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X