কয়রা (খুলনা)প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় নিরাপদ খাবার পানির প্লান্ট উদ্বোধন

কয়রায় নিরাপদ খাবার পানির প্লান্ট উদ্বোধনকালে সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। ছবি : কালবেলা
কয়রায় নিরাপদ খাবার পানির প্লান্ট উদ্বোধনকালে সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে প্রথম নিরাপদ খাবার পানির প্লান্টের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বেসরকারি সংস্থা প্রবাহ প্রকল্পের অর্থায়নে এ পানির প্লান্ট স্থাপন করা হয়। ১১৮তম প্লান্ট স্থাপনের মাধ্যমে প্রবাহ মানুষকে সূপেয় পানি প্রদানের যাত্রা শুরু করল খুলনার কয়রায়। নিরাপদ খাবার পানির অভাবে ভুগছেন এমন দুর্বল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে এই পানি শোধনাগার স্থাপন করেছে প্রবাহ।

বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ আ. সামাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফটসম্যান মো. ফজলুর রহমান, প্রবাহ প্রকল্পের প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার ও অর্পি হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলামসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আকতারুজ্জামান বাবু বলেন কালবেলাকে, তার নির্বাচনী এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। গভীর নলকূপও এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই অত্র এলাকায় মানুষের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য প্রায় ৩৫ কোটি টাকার উপর একটি প্রকল্প প্রদান করেছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য কাজ চলমান। তবে প্রবাহের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে জনপদে ও সর্বস্তরের সাধারণ মানুষকে। এখানে জনসাধারণের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য প্লান্ট স্থাপন করায় প্রবাহকে ধন্যবাদ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১০

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১১

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১২

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৩

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৪

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৫

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৬

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

১৮

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

১৯

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

২০
X