মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতাকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

মঠবাড়িয়া থানা। ছবি : কালবেলা
মঠবাড়িয়া থানা। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও ওষুধ ব্যবসায়ী সেলিম সরওয়ারকে মারধরের ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করছেন।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে থানার সম্মুখে ওষুধ ব্যবসায়ী ও টিকিকাটা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম সরওয়ারকে ফার্মেসি থেকে থানায় ডেকে নিয়ে নকল ওষুধ বিক্রির অভিযোগ তুলে দুর্ব্যবহার ও মারধর করেন মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) হাসিব।

এ ঘটনায় মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত এসআই হাসিবের দৃষ্টান্তমূলক শাস্তি ও থানা থেকে প্রত্যাহারের দাবি জানান। পরে থানার উপপরিদর্শক (এসআই) হাসিবকে প্রত্যাহার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন কালবেলাকে জানান, থানার সামনে ওষুধ ব্যবসায়ী সঙ্গে এসআই হাসিবের কথাকাটাকাটি হয়। পরে এটি সমাধান হয়ে গেছে।

পিরোজপুরের জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের রহমান কালবেলাকে জানান, অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১০

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১১

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১২

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৩

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৭

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৮

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৯

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

২০
X