রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি রাস্তা দখল করে আ.লীগ নেতার দেয়াল নির্মাণ 

সরকারি রাস্তার জায়গায় দেয়াল নির্মাণ। ছবি : কালবেলা
সরকারি রাস্তার জায়গায় দেয়াল নির্মাণ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সানাউল্লাহ সানু নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের চৌধুরী বাজার-আযাদ মেমোরিয়াল সড়কে এ ঘটনা ঘটেছে। সানাউল্লাহ সানু ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলী হোসেনের ছেলে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চৌধুরী বাজার-আযাদ মেমোরিয়াল সড়কের সানাউল্লাহ সানুর বাড়ির সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পাকা রাস্তার পূর্ব পাশ দখল করে বাড়ির ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে। এতে বড় যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টিসহ ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণেও নানা ব্যাঘাত পোহাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয় বাসিন্দা হাসমত আলী, সজিবুল হাসান, শিউলী বেগম, সালমান হোসেন ও পিয়াল হোসেন বলেন, সরকারি রাস্তা ঘেঁষে বিশাল দেয়াল নির্মাণ করার কারণে বড় যানবাহন চলাচল করতে পারবে না। রাস্তা প্রশস্ত করার পথও বন্ধ করে দিচ্ছে সানু। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

অভিযুক্ত সানাউল্লাহ সানু বলেন, সরকারি রাস্তা দখলের প্রশ্নই আসে না। আমার জায়গায় আমি বাড়ির দেয়াল নির্মাণ করছি। এ সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করতে এ প্রতিবেদককে অনুরোধ করেন তিনি।

রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, সরকারি রাস্তার পাশে দেয়াল নির্মাণ করতে হলে কিছু জায়গা রেখেই করা উচিত। আমি লোক পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু বিকাশ চাকমা বলেন, বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X