সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের ৪ আসনেই জামায়াতের প্রার্থী ঘোষণা

মৌলভীবাজারে চার আসনের জামায়াতের মনোনীত প্রার্থীরা। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারে চার আসনের জামায়াতের মনোনীত প্রার্থীরা। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ ছাড়া তিনি সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন।

মৌলভীবাজার জেলার চারটি আসনে প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) জেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আব্দুর রব।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা করছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X