তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি মালবাহী পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে মো. নাঈম আহসান (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা আরও চার যাত্রী আহত হন।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক মহাসড়কের সলঙ্গা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নাঈম তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও তাড়াশ পৌরসভার ভাদাশ মহল্লার মো. মাজাহারুল ইসলামে ছেলে। এ ঘটনায় মো. মাজাহারুল ইসলামও আহত হন। নাঈম এই বছর এসএসসি পরীক্ষায় পাস করেছেন।

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে তাড়াশ থেকে সিএনজি অটোরিকশায় নাঈম তার বাবার সঙ্গে সিরাজগঞ্জ রোডে যাচ্ছিলেন। পথিমধ্যে সলঙ্গা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে মালবাহী একটি পিকআপের সঙ্গে তাদের বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান। আহতদের সিরাজগঞ্জ রোডের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, সলঙ্গা থানার কুঠিপাড়া এলাকায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষের ঘটনা শু‌নে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১০

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১১

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১২

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৩

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৪

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৫

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৬

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৭

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৮

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

২০
X