মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচারী শেখ হাসিনার আর ফিরে আসার সুযোগ নাই : আব্দুর রহমান

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সাংগঠনিক কর্মশালায় বক্তব্য রাখেন আব্দুর রহমান। ছবি : কালবেলা
শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সাংগঠনিক কর্মশালায় বক্তব্য রাখেন আব্দুর রহমান। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক কমিটির সদস্য আব্দুর রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বা আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই। কারণ, নির্বাচন নয় গণহত্যার দায়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এখন আমাদের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সাংগঠনিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রমাণ করেছে শেখ হাসিনা কীভাবে গণহত্যা চালিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। যত গণহত্যা হয়েছে, তার নির্দেশেই হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন, সব তার নির্দেশেই হয়েছে। এখন ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, এখন অপারেশন ডেভিল হান্ট চলছে। ডেভিলদের ধরিয়ে দিতে হবে। তবে কোনো নিরীহ মানুষ যেন এতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি জনগণের জন্য কাজ করতে হবে। আর এ দেশে যাতে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ না আসতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতুর সভাপতিত্বে ও সংগঠক সাদ আল সাইফির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির, জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুরের সদর উপজেলার সদস্য সবুজ তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সদস্য সচিব সাজ্জাদ হোসেন শোভন, জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুরের সদর উপজেলার সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X