চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বদলি আদেশ প্রত্যাহার দাবিতে ব্যাংকের ভেতর অবস্থান কর্মকর্তার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খুলশী। ছবি : সংগৃহীত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খুলশী। ছবি : সংগৃহীত

দুই বছরের বেশি সময় চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখায় কাজ করছেন আবদুল কাদের। তিনি এ শাখার বিনিয়োগ কর্মকর্তা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বদলির আদেশ পান তিনি। এ খবরে আবেগতাড়িত হয়ে পড়েন আবদুল কাদের।

বদলির আদেশ প্রত্যাহার করা নিয়ে ব্যাংকের ভেতর অবস্থান নেন তিনি। জানান, বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শাখাতেই অবস্থান করবেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, আবদুল কাদেরকে সৈয়দপুরে বদলি করা হয়েছে। খবরটি জানানোর পর তিনি বিষয়টি মানতে রাজি হননি এবং বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শাখাতেই থাকবেন। এর মধ্যেই পেরিয়ে যায় মধ্যরাত। পরে রাত আড়াইটার দিকে সবাই মিলে বুঝিয়ে আবদুল কাদেরকে নিয়ে শাখার বাইরে আসেন। এদিকে এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলা হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখায় বেশ কয়েকজন কর্মকর্তাকে আটকে রাখা হয়েছে। সেখান থেকে নারীকর্মীদেরও বের হতে দেওয়া হচ্ছে না। বাইরে তাদের স্বজন উৎকণ্ঠায় আছেন।

আরেকটি ভিডিওতে বলা হয়, ভেতরে এক কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করছেন।

এক কর্মকর্তা জানান, চট্টগ্রামের দুজনকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে তিনি একজন। ফেসবুকে ছড়ানো বিষয়গুলো সত্য নয়। যাচাই না করেই এসব ছড়ানো হচ্ছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখার ব্যবস্থাপক নবীনুর ইসলাম বলেন, অঞ্চল ও শাখার কর্মকর্তারা আবদুল কাদেরকে সঙ্গে নিয়েই রাতে বের হয়েছেন। দুজন সহকর্মীকে রাতে তার সঙ্গে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্য। তারা রাতে তার সঙ্গেই ছিলেন।

খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি সমাধানের পর আমরা চলে এসেছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X