বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

মৃত্যুর খবর আশপাশে ছড়িয়ে পড়লে জামায়াত নেতার বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। ছবি : কালবেলা
মৃত্যুর খবর আশপাশে ছড়িয়ে পড়লে জামায়াত নেতার বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। ছবি : কালবেলা

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর ছুরিকাঘাত করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, বিকেলে আওয়ামী কর্মীদের গ্রেপ্তার করতে পুলিশ গ্রামে আসছিল। এর জেদ ধরেই হয়তো আওয়ামী লীগের লোকজন জামায়াত নেতা আহাদকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান, বাহুবল সার্কেল জহিরুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউএনও মো. গিয়াস উদ্দীন ঘটনাস্থলে যান। পিবিআই ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি উপজেলায় সরকারি প্রোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠকে যান। বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট বন্ধ। পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে।

পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর ছুরিকাঘাত করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X