নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

আটককৃত ভুয়া পুলিশ সাইফুল ইসলাম চাঁন। ছবি : সংগৃহীত
আটককৃত ভুয়া পুলিশ সাইফুল ইসলাম চাঁন। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, অনলাইনে অ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন আটক সাইফুল ইসলাম। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লাখ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসেন।

সেখান থেকে তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যান সাইফুল। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা সাইফুলকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় বাকি তিনজন পালিয়ে যান।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X