বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে মধ্যনগর উপজেলা সদরে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মধ্যনগর উপজেলার বংশিকুন্ড দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

যুবদল নেতা শহীদ মিয়ার দাবি, গ্রেপ্তার মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। তবে আব্দুল কাইয়ুম মজনু যুবলীগের রাজনীতি করেন এবং অনেক মানুষকে হয়রানি করছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় উপজেলা সদরে সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে এক আসামিকে গ্রেপ্তারের পর বিএনপি ও যুবদলের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আমার আবেদনের প্রেক্ষিতে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X