কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুজনকে উপস্থিত করা হয়। ছবি : কালবেলা
কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুজনকে উপস্থিত করা হয়। ছবি : কালবেলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রোববার (২০ আগস্ট) এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার জয়নাল আবেদীন এবং কুতুবদিয়া উপজেলার করল্লাপাড়া গ্রামের মোবারক হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা ডিবি মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়।

জেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ওই সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি।

এ ঘটনায় কুমিল্লা ডিবির এসআই ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালতে বিচার চলাকালে মামলার বাদীপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং আসামিপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি জয়নাল আবেদীন মোল্লা ও মোবারক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জাকির হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কাজী জসিম উদ্দিন। তারা রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

১০

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

১১

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১৩

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১৪

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১৫

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৬

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৭

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

১৮

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

১৯

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

২০
X