বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে নৌকায় ৬২ কেজি হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা

খুলনার কোবাদক ফরেস্ট স্টেশন কার্যালয়ে জব্দ করা হরিণের মাংস। ছবি : কালবেলা
খুলনার কোবাদক ফরেস্ট স্টেশন কার্যালয়ে জব্দ করা হরিণের মাংস। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৬২ কেজি মাংস উদ্ধার করেছেন কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। এ সময় ১টি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের অধীনস্থ কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদী হতে এই হরিণের মাংস জব্দ করা হয়। তবে অভিযানের খবর জানতে পেরে হরিণ শিকারিরা সুন্দরবনের গহিনে পালিয়ে যেতে সক্ষম হয়।

কোবাদক ফরেস্ট স্টেশনের মো. আনোয়ার হেসেন জানান, নিয়মিত টহল চলাকালে দূর থেকে ১টি ডিঙি নৌকা দেখতে পাই। এ সময় তাদের ধাওয়া করে কাছে পৌঁছাতেই নৌকা ফেলে লাফ দিয়ে সুন্দরবনের গহিনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় নৌকা তল্লাশি করে হরিণের মাংস ও হরিণ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X