ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কোনো নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না’

ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। ছবি : কালবেলা
ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। ছবি : কালবেলা

দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেছেন, বিগত দিনের পুলিশ ছিল হাসিনার পুলিশ। আমি যতদিন দিনাজপুরে থাকব, এ পুলিশ হবে জনগণের। মাদক, চুরি, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো কাজ করবে। কোনো নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে উপজেলার সর্বস্তরের শ্রেণিপেশার মানুষের মতামত ও সমস্যা নিয়ে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মারুফাত হুসাইন বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার হবে। ফুলবাড়ীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।

দুপুর ১২টায় ফুলবাড়ী থানা চত্বরে ওসি একেএম খন্দকার মহিব্বুরের সভাপতিত্বে এবং পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুল্লাহ আলম মামুনের সঞ্চালনায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ফুলবাড়ীর সার্বিক বিষয় তুলে ধরে মতামত রাখেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১০

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১১

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১২

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৩

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৪

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৬

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৭

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৮

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৯

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

২০
X