কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ
নড়াইলে হত্যাকাণ্ড

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন না করায় ঐক্য পরিষদ ও পূজা পরিষদের ক্ষোভ

নড়াইলে হত্যাকাণ্ডরে ঘটনাস্থল পরিদর্শনে ঐক্য পরিষদ ও পূজা পরিষদের নেতারা। ছবি : কালবেলা
নড়াইলে হত্যাকাণ্ডরে ঘটনাস্থল পরিদর্শনে ঐক্য পরিষদ ও পূজা পরিষদের নেতারা। ছবি : কালবেলা

চলতি মাসের ১৬ ও ১৭ দুই দিনে নড়াইলের সদর উপজেলার শেখহাটী ইউনিয়নের দেবভোগ ও লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুরে পৃথক দুটি হত্যাকাণ্ডের পর জেলা পুলিশ সুপার ও পুলিশের ডিআইজির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।

গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে রোববার দুই সংগঠনের কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চার সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে গত ১৯ আগস্ট জেলার দুটি ঘটনাস্থল পরিদর্শন এবং দুর্গত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, অ্যাড. তাপস কুমার পাল ও সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

নেতারা ঘটনাস্থলে পৌঁছার পরপরই কল্যালপুরে ও দেবভোগে স্থানীয় জনগণ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

সফরকালে নেতারা নড়াইলের এসপি ও খুলনা রেঞ্জের ডিআইজির সঙ্গে আলোচনায় হত্যার ঘটনার দীর্ঘকাল পরেও ঘটনাস্থল পরিদর্শন না করায় তাদের প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করেন। হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শেষ করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ইতোমধ্যে প্রথম ঘটনার ১৮ জন আসামির মধ্যে চারজনকে এবং দ্বিতীয় ঘটনার চারজন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি ঘটনায় সংখ্যালঘু পরিবার দুটির জমি জোরদখল করে উৎপাদিত পাট কেটে নেওয়ার সময় বাধা দিলে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। নিহত রাধাবল্লভ বিশ্বাস ও সুফল বিশ্বাসের তিনটি ছেলেমেয়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X