ভ্রাম্যমাণ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগর বিএনপিতে ৩১ দফা নিয়ে চাঙ্গাভাব

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরে ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে কর্মশালা ও প্রতিনিধি সভা চলছে। সপ্তাহ আগে শুরু হওয়া এ কর্মসূচি প্রতিদিন ৩-৪টি ওয়ার্ডে চলছে।

সকালে এক ওয়ার্ড তো বিকেলে অন্য ওয়ার্ডে চলছে এ কর্মসূচি। প্রতিটি কর্মশালায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ উপস্থিত থাকেন। এ নিয়ে মহানগর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা চলছে। দলে চাঙ্গাভাব চলে এসেছে। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সভায় যোগদান করছেন।

৯০ বছর বয়সের বৃদ্ধ থেকে শুরু করে ১৮ বছর বয়সী তরুণদেরও উপস্থিতি সমাবেশস্থলকে নতুন-পুরোনো নেতাকর্মীদের মিলনস্থলে পরিণত করছে। দীর্ঘ ১৫ বছর ধরে জেল-জুলুমে জর্জরিত নেতাকর্মীদের মাঝে দ্বিগুণ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

গত ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এ কর্মশালা এ পর্যন্ত ৩২টি ওয়ার্ডে শেষ হয়েছে। মাঝখানে কয়েকদিন বিরতি ছিল। আগামী রমজানের প্রথম সপ্তাহে সব ওয়ার্ডের কর্মশালা শেষ হবে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ কালবেলাকে বলেন, আগামীর গতিশীল রাষ্ট্র বিনির্মাণে ১৮ কোটি মানুষের মুক্তির সনদ বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফা। দেশ ও জাতির কল্যাণে এই ৩১ দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যতে নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১০

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১১

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১২

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৩

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৪

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৫

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৬

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৭

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৮

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৯

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

২০
X