শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে নিহত ২

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও অপর আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেল যোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টেসের সামনে পৌঁছা মাত্রই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অনিক রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ব্যাপারে আপাতত স্বজনদের কোন অভিযোগ নেই, যদি অভিযোগ দেয় তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X