খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১১:৫৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

জামিন হয়নি খুলনার সেই মায়ের

ফেসবুকে ছেলের স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় গ্রেপ্তার হওয়া মা আনিছা সিদ্দিকা। ছবি : সংগৃহীত
ফেসবুকে ছেলের স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় গ্রেপ্তার হওয়া মা আনিছা সিদ্দিকা। ছবি : সংগৃহীত

আমেরিকায় পিএইচডি গবেষক বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় গ্রেপ্তার মায়ের জামিন দেননি আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) জামিন আদালত নামঞ্জুর করেন খুলনা সিএমএম তরিকুল ইসলামের আদালত । এরপর তাদের জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, আমেরিকা প্রবাসী ছেলের ফেসবুকে স্ট্যাটাসের কারণে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে, যা খুবই দুঃখজনক। পৃথিবীর কোনো সভ্য দেশে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে না। আইনের শাসন না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আশা করছি, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হবে।

তানজিলুর রহমানের পিতা আলমগীর শিকদার বলেন, আমার স্ত্রী আনিছা সিদ্দিকার গ্রেপ্তারের পর থেকে আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বাসার আশপাশে অপরিচিত লোকের আনাগোনা দেখছি। মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই রাকিব হাসান বলেন, আনিছা সিদ্দিকাসহ গ্রেপ্তারদের ব্যাপারে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিছা সিদ্দিকাসহ (৪৫) তিনজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। আমেরিকায় বসে ফেসবুকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থি বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, পাসপোর্ট ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রকিবুল ইসলাম (২৪), মো. তামিম ইকবাল (১৯) ও আনিছা সিদ্দিকা (৪৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X