আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত 

নেত্রকোনার আটপাড়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহতের ঘটনায় ওই বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
নেত্রকোনার আটপাড়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহতের ঘটনায় ওই বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নেত্রকোনার আটপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে আটপাড়া উপজেলার বাশাটি গণিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নুরজাহান বেগম (৬৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে মোহন মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার দুই পরিবারের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জেরে বৃহস্পতিবার ভোরে সেহরির প্রস্তুতিকালে মোহন মিয়া ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাবুল মিয়ার পরিবারের পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X