বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ইমামদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল

বরিশালে ইমামদের নিয়ে ইফতার মাহফিল করে ইসলামী ব্যাংক হাসপাতাল। ছবি : কালবেলা
বরিশালে ইমামদের নিয়ে ইফতার মাহফিল করে ইসলামী ব্যাংক হাসপাতাল। ছবি : কালবেলা

বরিশাল মহানগরীর শতাধিক মসজিদের ইমামদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেশন সেন্টারে এ অনুষ্ঠানে ইমাম ও বিশিষ্ট আলেমরা অংশ নেন।

এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ ও লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একিউএম আব্দুল হাকিম মাদানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। ইসলামী ব্যাকং হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আ. কুদ্দুসের স্বাগত বক্তব্যের পর একটি ইসলামি সঙ্গীত পরিবেশন করেন প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এলএমসি চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মতিউর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, ফজলুল হক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আ. রব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা আ. সালাম, মাওলানা কাওসার হামিদীসহ অন্যান্য ইমামরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র অফিসার (প্রশাসন) আব্দুল রাজ্জাক।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মার্কেটিং অফিসার জাকির হোসেন, আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগীয় ইনচার্জরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলীর রুহের মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া বক্তারা বরিশালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজসহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন, আলেমদের করপোরেট সুবিধা প্রদান, ইমার্জেন্সি সেবা আরো সহজলভ্য করার দাবি উত্থাপন করেন।

এছাড়াও ইপিআই কেন্দ্র চালু, রমজানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা তালিমুল কোরআনের ব্যবস্থা, অভিযোগ বাক্স দিয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধানসহ সার্ভিসের নানা দিক তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে সব ইমামকে ঈদসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X