মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজ

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার চরকেওয়ারের নলবুনিয়াকান্দি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চরকেওয়ার ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মৃণাল কান্তি দাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাজীবন কষ্ট, শ্রম, কারা নির্যাতন ও নানা অত্যাচার সহ্য করেই পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু জাতির সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি।

এ সময় ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মো. মকবুল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর গোলদার, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ দেওয়ান, চরকেওয়ার ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ, চরকেওয়ার ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ তারা বেগম ও ছাত্রলীগ নেতা গোলদার প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। পরে এক হাজার ৫০০ মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X