চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ না বলে জাতিকে নিরাশ করেছেন ড. ইউনূস : খোকন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে নিরাশ করেছেন।

বুধবার (২৬ মার্চ) নোয়াখালীর চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ১৫ বছর মাঠে থেকে আন্দোলন করেছি। আমাদের দলের এমন কোনো লোক নেই যিনি কারাগারে যাননি। এখন আমাদের সঙ্গে আন্দোলন করা রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ নির্বাচনের বিরোধিতা করছেন। দেশে যদি কোনো অস্থিতিশীলতার সৃষ্টি হয়, এর দায়ভারও তাদেরকে নিতে হবে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে হবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X