কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ইফতার করা হলো না প্রবাসফেরত আরিফের

নিহত মো. আরিফ মিয়া। ছবি : সংগৃহীত
নিহত মো. আরিফ মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার করার জন্য বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসফেরত মো. আরিফ মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে পৌরসভার বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিফ মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি মালয়েশিয়ার প্রবাসী ছিলেন।

জানা যায়, ইফতার করার জন্য কসবা থেকে বাড়ি যাওয়ার সময় পৌরসভার বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরিফ। এ ঘটনায় হাসান নামে আরেক যুবক গুরতর আহত হয়েছে। ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরিফকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক ও উন্নত চিকিৎসার জন্য হাসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

নিহতের চাচাতো ভাই ইসমাইল রেজা বলেন, আরিফ মালয়েশিয়া প্রবাসী ছিল। কিছুদিন আগে সে বাড়িতে আসে। এর আগে সে মালয়েশিয়াতে ৫ মাস জেলে ছিল। তার মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাবেয়া আক্তার কালবেলাকে জানান, ইফতারের পূর্ব মুহূর্তে মুমূর্ষু অবস্থায় দুজন ছেলেকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে আরিফ নামে একজন ঘটনাস্থলেই মারা যায় ও সাথের ছেলেটির অবস্থা গুরতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। দুজনেই মাথায় আঘাতপ্রাপ্ত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X