রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইমামতি থেকে ওলামা লীগ নেতাকে অপসারণের দাবি

ওলামা লীগ নেতাকে ঈদগাহের ইমামতি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন মুসল্লিরা। ছবি : কালবেলা
ওলামা লীগ নেতাকে ঈদগাহের ইমামতি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন মুসল্লিরা। ছবি : কালবেলা

রাজশাহীতে রাজনীতিমুক্ত ঈদগাহ এবং ওলামা লীগ নেতাকে ঈদগাহের ইমামতি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমা নগর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পারিবারিক মসজিদের ইমাম এবং ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার সময় অস্ত্রের জোগানদাতা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হোদাকে অপসারণের দাবি জানান তারা।

এ মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ বছরে নগরীর অন্যতম বৃহৎ হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হোদা ঈদগাহকে রাজনৈতিক ঈদগাহে পরিণত করেছিলেন। উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও সাবেক মেয়র লিটনের আশীর্বাদে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন। তার দাপটে আলেম-ওলামারা ভয়ে ও আতঙ্কে থাকতেন। ওলামার লীগের নেতা বারকুল্লাহ ঈদের নামাজের পর মোনাজাতে কেবল আওয়ামী লীগ নেতা লিটন ও তার পরিবারের গুণকীর্তন করে দোয়া করতেন। এতে ঈদগাহের মুসল্লিরা বিরক্ত হলেও লিটনের ভয়ে কেউ মুখ খুলতেন না।

তারা আরও বলেন, গত ৪ ও ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ। ওই সময় নগরীর রানীনগর মাদ্রাসায় মাওলানা বারকুল্লাহর নেতৃত্বে অস্ত্রের মজুত রাখা হয়। ওইসব অস্ত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। মাদ্রাসা থেকেই হামলাকারীদের খাদ্যের জোগানও দেওয়া হয়। আগস্টের গণহত্যায় জড়িত মাওলানা বারকুল্লার ইমামতিতে মুসল্লিরা আর ঈদের নামাজ পড়তে চান না। তাই তাকে অবিলম্বে হাজি লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম থেকে অপসারণের দাবি তুলেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন, হাতেম খাঁ আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, আব্দুর রাকিব ও রাজনীতিবিদ গোলাম রাব্বানী।

আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আমিনুল ইসলাম বলেন, ঈদগাহ হলো সব মুসলমানের জন্য। এখানে কোনো ইমামের রাজনৈতিক সংলাপের সুযোগ নেই। ইবাদত-বন্দেগির জন্য পবিত্র স্থানে ঈদগাহ। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে রাজশাহী জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা বারকুল্লাহ তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় ঈদগাহকে রাজনৈতিক প্রচারণার কেন্দ্রস্থলে পরিণত করেছিলেন। এতদিন মুসল্লিরা ভয়ে প্রতিবাদ করতে পারেননি। এখন তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বারকুল্লাহর অপসারণ চান।

এর আগে জুমার নামাজের পর কয়েকশ মুসল্লি হাতেম খাঁ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

এদিকে কয়েক দিন আগে মাওলানা বারকুল্লাহকে অপসারণের দাবিতে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X