কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা

গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ চক্র কর্তৃক অসত্য ও মানহানিকর বক্তব্য প্রদান এবং উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত ঠিকাদার সমিতি।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার। তিনি বলেন, বাংলাদেশ ঠিকাদার সমিতির নাম ব্যবহার করে জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যারা এসব করছে, তারা প্রকৃত অর্থে গণপূর্ত ঠিকাদার সমিতির কেউ নয়। অসৎ উদ্দেশ্যেই তারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।

এসময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাই।

তিনি আরও বলেন, গণপূর্ত ঠিকাদার সমিতি একটি সারাদেশব্যাপী বিস্তৃত ও সংগঠিত প্রতিষ্ঠান। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সবাই গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত প্রথম শ্রেণির ঠিকাদার। অথচ যারা আজ অভিযোগ করছে, তারা কেউই ঠিকাদার নয়। ভবিষ্যতে যদি তারা আবার মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়াতে আসে, তাহলে গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ থাকবে—তাদের পরিচয় যাচাই করবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গণপূর্ত অধিদপ্তরে আমাদের সমিতির নিজস্ব অফিস রয়েছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- গণপূর্ত ঠিকাদার সমিতির সহসভাপতি আবু রায়হান, সিটি ডিভিশনের ঠিকাদার সমিতির সভাপতি মিজানুর রহমান খোকন, ঢাকা গণপূর্ত বিভাগের ২ নম্বর ডিভিশনের সভাপতি আশরাফসহ সমিতির অন্য নেতারা।

বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X