শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বোনের বিয়ে ঠেকাতে থানায় হাজির ভাই

বোনের বাল্যবিয়ে ঠেকাতে শুক্রবার দুর্গাপুর থানায় জানে আলম জনি। ছবি: সংগৃহীত
বোনের বাল্যবিয়ে ঠেকাতে শুক্রবার দুর্গাপুর থানায় জানে আলম জনি। ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে ১১ বছর বয়সী বোনের বিয়ে ঠেকাতে থানায় হাজির হয়েছেন জানে আলম জনি নামের এক যুবক।

পৌর এলাকার চৌবাড়ীয়া মাঝিপাড়ায় তাদের বাড়ি। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে বিয়ের পাকা কথা শেষে ওই শিশুকে নাকফুল পরাতে বরপক্ষের আসার কথা রয়েছে। এর আগেই সকালে থানায় অভিযোগ করেন ভাই।

জনি বলেন, ‘আমার একমাত্র বোনের বয়স ১১ বছর। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। প্রতিবেশী শফিকুল ইসলাম নামের ঘটকের প্রলোভনে মা-বাবা আমার ছোট্ট বোনকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়ার সব প্রস্তুতি শেষ করেছেন। আমি ভাই হয়ে কিছুতেই এ বিয়ে ঠেকাতে পারছি না। তাই বাধ্য হয়ে বোনের বাল্যবিয়ে ঠেকাতে থানায় হাজির হয়েছি।’

জনি আরও বলেন, ‘আজ শুক্রবার দুপুরের পর আমার বোনকে নাকফুল পরাতে আসবে বরপক্ষ। বরপক্ষের লোকজনদের খাওয়া–দাওয়ারও আয়োজন করা হয়েছে। এত অল্প বয়সে বোনের বিয়ে দেওয়া যাবে না। এটা কিছুতেই বোঝাতে পারছি না মা–বাবাকে। আমি আমার বোনকে লেখাপড়া করাতে চাই।’

দুর্গাপুর থানার ডিউটি অফিসার খুরশীদা বেগম বলেন, ‘ভাই এসে বোনের বাল্যবিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। বাল্যবিয়ে ঠেকাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১০

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১১

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১২

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৩

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৪

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৫

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৬

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৭

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

২০
X