সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের

এয়ারপোর্ট থানা। ছবি : সংগৃহীত
এয়ারপোর্ট থানা। ছবি : সংগৃহীত

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে প্রাণ গেল মো. মুজিবুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহত মো. মুজিবুর রহমান (৫৩) এ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুজিবুর রহমানের সঙ্গে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন মুখ দিয়ে ফেনা বের হয় যায়। অনেকেই এসময় হার্ট অ্যাটাক হয়েছে মনে করে মুজিবুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে প্রাণ গেল মুজিবুর রহমানের। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে হার্ট অ্যাটাকে নাকি আঘাতের কারণে মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

১০

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

১১

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

১২

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

১৩

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

১৪

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

১৫

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১৬

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৭

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১৮

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৯

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

২০
X