মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাজার কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির পরিচালক

আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমত উল্লাহ। ছবি : সংগৃহীত
আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমত উল্লাহ। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমত উল্লাহর বিরুদ্ধে পাঁচ হাজারেরও অধিক গ্রাহকের হাজার কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়।

সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরিচালকের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শনিবার মধ্যরাত থেকে সমিতির পরিচালকের পূর্ব জলাবাড়ি গ্রামের একটি প্রজেক্টে লুটপাট চলছে। গ্রাহক পরিচয়ে স্থানীয় অনেকে প্রজেক্ট থেকে ৪২টি গরু, ৮টি ভেড়া ও গরুর ফার্মের চালের টিন নিয়ে গেছেন। স্থানীয় কেউ কেউ প্রজেক্টের আম বাগানের আম বস্তা ভরে নিচ্ছেন। টিউবয়েল, ফার্নিচার, ধান ভাঙার মেশিন, নারকেল যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছেন।

জানা গেছে, পরিচালক রহমত উল্লাহ লাপাত্তার খবরটি জানতে পেরে সমিতির পরিচালকের আরামকাঠি গ্রামের বাড়িতে বিক্ষোভ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিক্ষুব্ধ গ্রাহকরা সমিতির পরিচালককে না পেয়ে সমবায় সমিতির ম্যানেজার, মাঠকর্মী, তার একান্ত সহযোগীসহ মোট সাতজনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। পুলিশ খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় গ্রাহকদের হাতে আটক সাতজনকে উদ্ধার করে।

স্থানীয় শৈশব নামে এক ব্যক্তি রহমত উল্লাহর সমিতির গ্রাহক পরিচয়ে গরুর ফার্মের টিন ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, আমি দুই লাখ টাকা পাব। তাই টিন খুলে নিচ্ছি। স্থানীয় বিটুল নামে অপর একজন একইভাবে রহমত উল্লার গরুর ফার্মের টিন খুলছিলেন। তিনি বলেন, আমি সমিতিতে ৫০ হাজার টাকা পাব। তাই এসব নিয়ে যাচ্ছি।

নেছারাবাদ উপজেলার সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, তার সমিতির লাইসেন্স বরিশাল বিভাগ থেকে করা। তারা আমাদের আইন না মেনে চলত। শুনেছি এখন নাকি রহমত পালিয়েছে। পলাতক পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, বিষয়টি শুনে রাতেই পুলিশ পাঠিয়ে সমিতির ম্যানেজার ও মাঠকর্মীসহ সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সমিতির সভাপতিসহ মোট ১২ জনের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলার দায়ের করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X