সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার যুবক। ছবি : কালবেলা
অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার যুবক। ছবি : কালবেলা

সাভারের রাজাশন এলাকায় এক যুবকের ঘর থেকে আগ্নেয়াস্ত্রের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. ইমাম হোসেন ইফতি (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক ইমাম হোসেন ইফতি সাভারের উত্তর রাজাশন এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। তার ঘরের ওয়ারড্রবের একটি ড্রয়ার থেকে ৪ রাউন্ড শটগানের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি ও ১ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ মোট ৬ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

রোববার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে।

এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, ইফতির কাছ থেকে উদ্ধার হওয়া গুলিগুলো সাধারণত বড় ধরনের অপরাধীরা ব্যবহার করে থাকে। এত বিপজ্জনক অস্ত্র তার কাছে কীভাবে এলো, সেটি খতিয়ে দেখতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

উদ্ধার হওয়া গুলিগুলো পুলিশের কোনো লুণ্ঠিত অস্ত্রের অংশ কিনা- এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১০

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৫

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৬

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৭

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৮

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৯

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

২০
X