নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নরসিংদী রেলস্টেশন। ছবি : কালবেলা
নরসিংদী রেলস্টেশন। ছবি : কালবেলা

নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার (১৬) নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে। শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেটপড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এ সময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় রেলের পাশে পড়ে যায়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১১

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১২

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৩

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৫

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৬

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৭

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৮

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৯

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X